শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক একটি মিডিয়া সাক্ষাৎকার নিয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সাক্ষাৎকারে দেওয়া কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
তিনি স্পষ্ট করে বলেন, ৫ আগস্টের ওই মিডিয়া সাক্ষাৎকার বা ভার্চুয়াল অনুষ্ঠানটি মূলত একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব মন্তব্য বা বক্তব্য তুলে ধরা হয়েছে, সেগুলোর কোনোটির পক্ষেই ভারত সরকারের সমর্থন নেই বলে জানান তিনি।
Comments