সিলেট রুটে দুই দিনব্যাপী পরিদর্শনে রেল পরিদর্শক
দুই দিনব্যাপী পরিদর্শনে সিলেট রুটে আসছেন সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি আখাউড়া-শায়েস্তাগঞ্জ এবং সিলেট-ছাতক বাজার সেকশনের রেলপথ ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের সরেজমিনে পরিদর্শন করবেন।
রেলওয়ে সূত্রের বরাতে জানায়, পরিদর্শনকালে তিনি রেললাইন, ব্রিজ, স্টেশন, সিগন্যালিং ব্যবস্থা, লেভেল ক্রসিং গেট এবং যাত্রী নিরাপত্তা ও সেবার সার্বিক চিত্র খতিয়ে দেখবেন। এ সময় তার সাথে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এই পরিদর্শনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সেকশনের সকল স্টেশন মাস্টার, প্রকৌশল ও নিরাপত্তা বিভাগকে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments