হামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজার
সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
গত এক দিনে সিলেট বিভাগে ৩ জন (সর্বোচ্চ), ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার নিম্নরূপ: হাম শনাক্ত ২৮২ জন, উপসর্গ দেখা দিয়েছে ১,২১২ জনের, মোট পরিসংখ্যান (১৫ মার্চ - ৭ মে) এ পর্যন্ত মোট ৬,৪৯০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৪৬,৭১০ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
হামের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩২,৮৬২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৯,১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
Comments