ডিসেম্বর ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুবদলের বিশেষ মহড়া
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মহড়া ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (০৭ নভেম্বর) সকালে সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ মহড়া ও শোডাউন দেয় যুবদলের নেতা-কর্মীরা। এসময় তারা অস্থিতিশীলতা ও যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।
এসময় তারা বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় চলমান অস্থিরতার নেপথ্যে আওয়ামী লীগ সমর্থিত মহলের ইন্ধন রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শ্রমিক অসন্তোষের আড়ালে যেকোনো নাশকতার অপচেষ্টা রুখতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডিসেম্বরের সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টুঙ্গিপাড়াসহ সারা দেশেই যুবদলের এমন সাংগঠনিক তৎপরতা ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।
Comments