জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠিত, নেতৃত্বে যারা
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
নতুন গঠিত এসব কমিটিতে বিভিন্ন সংসদ সদস্যকে সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির প্রধান ও সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন:
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। কমিটির অন্য সদস্যরা হলেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল এবং মোহাম্মদ রায়হান সাঈদী।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে। কমিটির সদস্যরা হলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান এবং আতিকুর রহমান মুজাহিদ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: রকিবুল ইসলামকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী।
Comments