চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে মাল্টা ও কলাগাছ কাটার অভিযোগ
চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত মাল্টাগাছ ও কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দিনগত গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯৫টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক মোঃ আব্বাস আলীর।
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন ওই কৃষক। তবে কারা গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
Comments