শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে 'রাজনৈতিক স্টান্টবাজি' বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, "শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। শি উইল নট কাম ব্যাক।"
এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন।
Comments