লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ নিহত, আহত অন্তত ১২
লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চর চামিতা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, "নাফিস এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।"
দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
Comments