দেশের অর্থনীতি উন্নয়নে আরো সময় চাইল সরকার
উন্নয়নের পরিকল্পনা যত বড়ই হোক, তার ভিত্তি হতে হয় সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান। কারণ, তথ্যের নির্ভুলতা ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে 'নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি' প্রতিপাদ্যে পালিত হলো জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, 'অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের যাওয়া সম্ভব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতি গণতন্ত্র কোনো দিন কাজ করে না।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, 'প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যান। জনগনের আর্থসামাজিক অবস্থা, আঞ্চলিক বৈসম্য ও উন্নয়ন চাহিদার প্রকৃত চিত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, 'সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। এছাড়াও প্রমাণভিত্তিক নীতি ও পরিকল্পনায় মানসম্পত পরিসংখ্যানের ব্যবহার সরকারের অগ্রাধিকার বাস্তবায়ন, বৈষম্য হ্রাস এবং টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখবে।'
অনুষ্ঠানে বক্তারা তথ্যের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে বলেন, কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল।
Comments