দেশে হাম উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৪ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম আক্রান্ত হিসেবে ১ হাজার ৪৯ জন এবং ডেঙ্গু আক্রান্ত হিসেবে এক হাজার ৬৭৪ জন নতুন করে শনাক্ত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৮০ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৮২৬ জন।
Comments