গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
গোপালগঞ্জে আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা বিএনপি আলাদাভাবে এসব কর্মসূচী পালন করে।
শনিবার (০৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সূয্যোদয়ের পরপরই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার এস এম রায়হান জিলানী, গোপালগঞ্জ ২৫০-শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক জীবিতেশ বিশ্বাস, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক, মোঃ ফিরোজ খান ও যুগ-আহবায়ক শেখ বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রসাশক (সাবির্ক) তারেক সুলতান। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া, দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং দুপুর ২টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Comments