শারদীয় দুর্গোৎসব: মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের তিন দিনের এই সফরে ঢাকার বাইরে রওনা হন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি পথসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
Comments