দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশু মারা গেছে। একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯২ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়ঁড়িয়েছে ২ লক্ষ নয় হাজার ৮৭৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯২৬ জনে।
গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
Comments