মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (৩২৩ নম্বর মহিলা-২৩ আসন) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংগৃহীত দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর নির্দিষ্ট সময়ের মধ্যে একই স্থানে জমা দিতে হবে।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ফলে আসনটি শূন্য হয়।
Comments