কলকাতায় ভয়াবহ আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি, আহত ১৫
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত এবং আহত হয়েছেন আরও ১৫ জন।
জানা যায়, এসি বিষ্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘতে। পরে তা দ্রুত আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
দমকলকর্মীরা হোটেলের ভেতর থেকে কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের কলকাতার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও ফরেনসিক তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সরু সিঁড়ি, জরুরি বহির্গমন পথের ঘাটতি এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর কলকাতার হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
Comments