ঢাবির ছাত্র শুভ’র পাশে ঢাকাস্থ পাবনা সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মান শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী অসহায় ও দুস্থ পরিবারের সন্তান হাবিবুর রহমান শুভকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে ঢাকাস্থ পাবনা সমিতি।
শনিবার বিকালে রাজধানী ঢাকায় কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি শুভকে দেখতে যান পাবনা সমিতির সভাপতি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় তার বাবা-মার হাতে নগদ এক লাখ টাকার সহায়তা তুলে দেন তিনি।
একই সঙ্গে শুভর চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, মানুষের শ্রেষ্ঠত্ব মানবিকতায়। মানবিক কল্যাণে মানুষের ভালো করার মাধ্যমে কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আর সেই সাথে বেঁচে যায় একটি স্বপ্ন।
মেধাবী শিক্ষার্থী শুভর চিকিৎসা সহায়তায় একটি মানবিক সহায়তা টিম গঠন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে প্রধান রেখে বাংলাপোষ্ট ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারকে সমন্বয়ক করা হয়েছে।
"অন্তর জীবন- মানুষের জন্য" নামে এরই মধ্যে কাজ শুরু করেছে মানবিক টিমটি। দেশবাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এ টিম। সহযোগিতার জন্য যোগাযোগ-
হাবিবুর রহমান হাবিব
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সহায়তা টিমের প্রধান
মোবাইল ও বিকাশ নাম্বার- +8801711337473
মোহাম্মদ অলিদ তালুকদার
মোবাইল ও বিকাশ নাম্বার- +8801712454554
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পাবনা সুজানগরের অসহায় পরিবারের কৃতি সন্তান হাবিবুর রহমান শুভ দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা আক্রান্ত থাকার পরে অবশেষে রাজধানী ঢাকায় প্রিমিয়ার হাসপাতালে ভর্তি আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর ব্যয়বহুল চিকিৎসার খরচের ব্যয়বার বহনে পরিবারের পক্ষ থেকে সম্ভব হয়ে উঠছে না।
আমাদের এই মেধাবী শিক্ষার্থীকে জীবন বাঁচাতে চিকিৎসা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালী হৃদয়বান ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীরা যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে আসার জন্য বিনীতভাবে আকুল আবেদন।
Comments