চিত্রনায়ক মঈনউদ্দিন খান ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সাহানা ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক মঈনউদ্দিন খান এবং মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এর উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অসহায় দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫ মে, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগানে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন চিত্রনায়ক মঈনউদ্দিন খান। মনজুরুল ইসলাম মেঘ এর সভাপতিত্বে খাবার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও কণ্ঠশিল্পী রিনাৎ সুলতানা।
মনজুরুল ইসলাম মেঘ জানান, নিয়মিত ভাবে শিশু, অসহায় নারী ও কর্মক্ষম ব্যক্তিদের মাঝে দীর্ঘ দিন ধরে সাহানা ফিরোজ ফাউন্ডেশন ও মেঘ ফাউন্ডেশন যৌথ ভাবে ত্রাণ বিতরণ করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরন করেছে এই দুটি ফাউন্ডেশন।
মনজুরুল আরো বলেন, শিক্ষা উপকরন বিতরণ করা হয় এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম চলমান আছে। আগামিতে আরো ব্যাপক পরিসরে এই কার্যক্রম করার পরিকল্পনা আছে।
Comments