পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১৬, আহত বহু
পাকিস্তানের কোয়েটা শহরের চমন ফাটকের কাছে একটি ট্রেনের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন যাত্রীবাহী ট্রেনটি ঈদের ছুটি উপলক্ষে যাত্রী নিয়ে যাচ্ছিল। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিস্ফোরণের পর আশপাশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের কিছু বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান তাদের অভিযান চালিয়ে যাবে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফারাজ বাগতিও হামলার নিন্দা করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
প্রাথমিকভাবে কোনো গোষ্ঠীর দায় স্বীকার না এলেও কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে স্বাধীনতাকামী বালুচ লিবারেশন আর্মির নাম উঠে এসেছে।
Comments