২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪০৮ জন এই রোগে আক্রান্ত বা উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ল্যাব টেস্টে হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ বুধবার (২০ মে) পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
Comments