বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ
সরকারের বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে মিরানা মাহরুখকে। আজ মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী, এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব বা সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। একই সাথে সরকারি নিয়ম অনুযায়ী জিইএমএসে পিডিএস হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Comments