অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: প্রধানমন্ত্রী
অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তাদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের প্রতিটি ঘটনাকে রাজনৈতিক মোড়কে না দেখে অপরাধীর ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।
আজ সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এই দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ বাহিনীকে সরকারের 'আয়না' হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই বাহিনীকে একটি পেশাদার ও সত্যিকার জনবান্ধব বাহিনী হিসেবে রূপান্তর করতে বদ্ধপরিকর। সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া সরকারের কাছে কেবল একটি স্লোগান নয়, এটি একটি
বক্তব্যে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের প্রতি বেশ কিছু সুনির্দিষ্ট আহ্বান জানান। দেশের শান্তিশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনী তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
Comments