অধিকাংশ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে, ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন প্রদান করেছেন। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন না হওয়ায় এই মুহূর্তে তাঁদের কারামুক্তি সম্ভব হচ্ছে না।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। উল্লেখ্য যে, ২০২৪ সালের ২১ আগস্ট বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সাংবাদিক দম্পতিকে আটক করা হয়েছিল। এরপর থেকে তাঁরা কারাবন্দি রয়েছেন।
Comments