ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবে নবনির্বাচিত কমিটিকে গ্রেটার ঢাকা উইংয়ের শুভেচ্ছা
ওমানে অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবনির্বাচিত চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গ্রেটার ঢাকা উইং। সম্প্রতি আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রেটার ঢাকা উইংয়ের পক্ষ থেকে চেয়ারম্যান আজিমল হক বাবুল (CIP)সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় গ্রেটার ঢাকা উইংয়ের নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি ডা. মির্জা ফয়সাল শামস, জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আসরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ আরমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু বকর নাজিম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন। চেয়ারম্যান আজিমল হক বাবুল (CIP) গ্রেটার ঢাকা উইংয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Comments