'গণভোটের একটি অংশে প্রতারণা আছে, বিএনপি এর সাথে নেই': আইনমন্ত্রী
গণভোট প্রক্রিয়ার একটি অংশে প্রতারণা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের অঙ্গীকার তুলে ধরে বলেন, "জুলাই সনদ বাস্তবায়নে যা যা করা প্রয়োজন, বিএনপি তা করবে। তবে গণভোটের একটি বিশেষ অংশে প্রতারণার সুযোগ রয়েছে; বিএনপি কোনোভাবেই সেই প্রতারণার
বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা নিয়ে মন্তব্য করে মন্ত্রী বলেন, "১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী যে বিরোধী শক্তি হিসেবে কাজ করেছিল, তা আজ এক প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে।"
শৈলকূপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ,সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
Comments