মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসী কর্মীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করল দেশটির সরকার
মালয়েশিয়ায় বসবাসরত অনিবন্ধিত অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ বৃদ্ধি করেছে দেশটির সরকার। ৩০ এপ্রিল দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৯ মে থেকে শুরু হয় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কর্মীদের দেশে ফেরত যাওয়ার সুযোগ। গত এক বছরে 'মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০' কর্মসূচি টি ব্যাপক সফল হয় বলে জানান, ইমিগ্রেশনে মহাপরিচালক জাকারিয়া বিন শাবান। প্রোগ্রামটিতে ২৯ এপ্রিল পর্যন্ত ১১২ দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত গিয়েছে, এতে মালয়েশিয়া সরকারের আয় হয়েছে ১২৭ মিলিয়ন রিঙ্গিত। শাবান আরো জানান, দেশটিতে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের কোটা শূন্য আনতে তাদের চেষ্টা চলমান রাখতে আবারও কর্মসূচিটির মেয়াদ ১ বছর ( ৩১ মে ২০২৭) বৃদ্ধি করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় অনিবন্ধিত অভিবাসীরা কোন ধরনের বিচার বিভাগীয় প্রসিকিউশন ছাড়াই নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। বৈধ পাস বা পারমিট ছাড়া অবস্থান এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার মতো অপরাধের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা এবং পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা ও অস্থায়ী নথি হিসাবে ২০ রিঙ্গিত ফি দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফেরত যেতে পারবেন আবেদনকারীরা।
ইতি মধ্যে ফেরত যাওয়াদের মধ্যে বাংলাদেশের ১ লাখ এর বেশি কর্মী ফেরত গেছে, এর মধ্যে উল্লেখ যোগ্যহারে ২০২৩/২৪ সালে কলিং ভিসায় এসে কোম্পানির ভুলের কারণে অনিবন্ধিত কর্মীরাও তালিকায় রয়েছে। কোম্পানির গুলো সরকার কে মিথ্যা তথ্য দিয়ে কলিং করে বিদেশি কর্মী নিয়োগ দিলেও বিপত্তি ঘটে ২য়/৩য় ভিসার নবায়নের সময়। সরকারের চাহিদা অনুযায়ী সঠিক ডকুমেন্টস সহ কাজের প্রমাণ দিতে ব্যার্থ হওয়ায় শত শত কোম্পানি ব্লকলিষ্টে যায়।
৩০ এপ্লিল মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ এর বৃদ্ধি হওয়ায় অনেক অনিবন্ধিত বাংলাদেশি হতাশ হয়েছেন, কারণ তারা কোম্পানির ভুলের কারণে অনিবন্ধিত হয়ে গেছে। এই সকল কর্মীরা মালয়েশিয়া বৈধ পাস পাওয়ার আসায়, ইমিগ্রেশনের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অন্যদিকে বিশেষ একটি সূত্রে জানা য়ায়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভেতনাম,পাকিস্তান, ভারত সহ বেশ কিছু দেশ থেকে ভ্রমণ ভিসায় এসে ভিসায় মেয়াদ শেষ হলেও নিজ নিজ দেশে ফেরত না গিয়ে মালয়েশিয়ায় অনিবন্ধিত হয়ে কাজ করে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বৈধতা পাওয়ার আশায়। এই সংখ্যা বাংলাদেশিরা সব থেকে বেশি হওয়ায় এখন নতুন করে তাদের ভ্রমণ ভিসা দিতে অনেক বেশি যাচাইয়ের মধ্যে যেতে হচ্ছে, এ কারণে প্রকৃত ভ্রমণ কারীরা বিপদে পড়ছে।
Comments