নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর ৩টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।
বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের যোগ দেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা কেন্দ্রীয় নেতাদের।
সমাবেশে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
এ ছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।
Comments