পর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘UTSSOB’এর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত
দেশের পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিত্বদের একটি প্লাটফর্মে একত্রিত করে সম্ভাবনাময় খাতটিকে এগিয়ে নিতে গবেষণা পরিচালনাসহ নানামুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে থিঙ্কট্যাঙ্ক UTSSOB (উৎসব ) আইনি স্বিকৃতি পেয়েছে।
সরকারের জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন পাওয়ার পর ২৮ এপ্রিল United Tourism Stakeholders Society of Bangladesh (UTSSOB)-এর প্রথম নির্বাহী পরিষদের সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দেশের পর্যটন খাতের সকল স্টেকহোল্ডারকে একত্রিত করে একটি নিরপেক্ষ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার যে উদ্যোগ—সেটিকে একটি শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই এই থিঙ্কট্যাংকটি কাজ করবে বলে জানিয়েছেন UTSSOB-এর সেক্রেটারি জেনারেল রেজাউল ইকরাম। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, সম্মিলিত চিন্তা, গবেষণা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটন খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব'।
UTSSOB-এর প্রেসিডেন্ট এন্ড ফাদার অব ট্যুরিজম ইন বাংলাদেশ ড. এইচ এম হাকিম আলি বলেছেন, 'পর্যটন উন্নয়নের স্বার্থে প্রয়োজনভিত্তিক গবেষণা, নির্ভরযোগ্য তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার'।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত UTSSOB-এর প্রথম নির্বাহী পরিষদের সভায় আগামী মে মাসে আসন্ন বাজেটে পর্যটন খাতের জন্য করনীয় বিষয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে । একই সঙ্গে দ্রুত একটি গবেষণা কাজ শুরুর জন্য পাঁচ সদস্যের সাবকমিটিও গঠিত হয়েছে। হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মফিজুর রহমান ,তৌফিক রহমান, সেক্রেটারি জেনারেল রেজাউল ইকরাম,জয়েন্ট সেক্রেটারি খাদিজা আক্তার,পরিচালক কামরুল হাসান, মোহাম্মদ জালাল উদ্দিন,জাভেদ আহমেদ, সৈয়দ আহমেদ আলি, মেহেদি আমিন চৌধুরী ও মোহম্মদ মাহবুব হোসেন। উপদেষ্টা পেরিষদের সদস্যদের মধ্যে সভায় যোগ দেন মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা ও সাংবাদিক প্রণব সাহা।
এই আনুষ্ঠানিক যাত্রার শুরুতে বৈঠকে পর্যটন খাতের সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তিত্বদের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে ।
Comments