যুদ্ধবিরতির সময়সীমা ঠিক করবেন ট্রাম্প: হোয়াইট হাউস
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই 'নির্ধারণ' করবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেছেন, 'আজ কিছু সংবাদে যেমনটা দেখেছি, প্রেসিডেন্ট তেমন কোনো কঠোর সময়সীমা (ডেডলাইন) বেঁধে দেননি... আমি জানি কিছু বেনামী সূত্রের বরাতে বলা হচ্ছে যে তিন থেকে পাঁচ দিনের একটি সময় দেওয়া হয়েছে। এটি সত্য নয়।'
তিনি আরও যোগ করেন, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলির বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি 'সম্মিলিত প্রতিক্রিয়া' পাওয়ার অপেক্ষায় আছেন মার্কিন নেতা।
Comments