ফ্রান্সে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ
ফ্রান্সে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। ১৪ এপ্রিল প্যারিসের নিকটবর্তী মেরি দো ক্লিসের কোলঘেঁষে চলে যাওয়া সীন নদীর পাশে সমবেত হয়েছিল শিকড়ের টানে।
মঙ্গল শোভাযাত্রা, শিশু কিশোরদের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন।
পাশাপাশি রকমারি খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। রকমারি সাজে সকলে জানান দিল কর্মের টানে দেশ দুরে থাকলে ও ভুলে যায়নি তার নাড়ীর টান।
নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিছিন্ন ভাবে এমন নানা উদ্যোগ ধরে রেখেছেন প্রবাসীরা।
আয়োজনের শুরুতে ফ্রান্সে বড় হয়ে ওঠা শিশু-কিশোরসহ সবাই মিলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
Comments