বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট এসোসিয়েশন ইন জাপান এর উদ্যোগে সেমিনার
জাপানে নিযুক্ত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'বাংলাদেশি স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে এই সেমিনারটি আয়োজন করা হয় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে। সেমিনারে সভাপতিত্বে ছিলেন নাগামাৎসু ফারুক, প্রবাসী ব্যবসায়ী। প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী।
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল দূতাবাস মিলনায়তন। সেমিনারে শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়ন, উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ এবং জাপানি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত দূতাবাসের কর্মকর্তারা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। আয়োজকরা জানান, এই ধরনের প্ল্যাটফর্ম জাপানে অবস্থানরত নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
উক্ত সেমিনারে জাপানের বিভিন্ন স্কুল , কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর স্পেশাল এসিস্ট্যান্ট ড. শাকিরুল ইসলাম খান।
Comments