রবীন্দ্র থিয়েটার এর চৈত্র সংক্রান্তি উৎসব ১৪৩২
'হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে' এই প্রতিপাদ্য সামনে রেখে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন রবীন্দ্র থিয়েটার শাহজাদপুর আয়োজনে উদযাপন হলো চৈত্র সংক্রান্তি ১৪৩২।
আয়োজনের ছিল লোকনৃত্য লোকজ গান আবৃত্তি ধুয়া গান, বেহুলার ভাসান গান এবং রবীন্দ্র থিয়েটার শাহজাদপুরের পরিবেশনায় পালা নাটক নদীকথন পালায় অভিনয় করে রবীন্দ্র থিয়েটারের কর্মী সাংবাদিক বাবুল হাসান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ সিডনি, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর পেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সবুজ মন্ডল সহকারী অধ্যাপক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জান্নাতুল মাওয়া মুন চেয়ারম্যান সমাজবিজ্ঞান বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ওমর ফারুক সাংবাদিক এশিয়া টেলিভিশন, কাজী শওকত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এ এ শহীদুল্লাহ বাবলু পরিচালক শাহজাদপুর থিয়েটার, সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শাহজাদপুর নৃত্য একাডেমী এবং পূরবী নৃত্য একাডেমী। দোয়া গান পরিবেশন করেন শাহজাদপুরের প্রবীণ শিল্পী আব্দুল মতিন, ভাষণ গান পরিবেশন করেন তোফাজ্জল হোসেন। আরো সঙ্গীত পরিবেশন করেন মীর বাবুল হোসেন কাজী তপন সালমা, লোকগান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী রবীন্দ্র থিয়েটারের কর্মী রবিউল করিম, আবৃত্তি করেন হ্যাপি খান, প্রিয়ন্তী রাত্রিসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও রবীন্দ্র থিয়েটারের সভাপতি মাহবুবুর রহমান মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবিব ও মেহেদী হাসান হিমু।
Comments