জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘ক্যারিয়ার প্লানিং অ্যান্ড জেন্ডার অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণ 'ক্যারিয়ার প্লানিং অ্যান্ড জেন্ডার অ্যাভারনেস' বিষয়ে আজ একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সেমিনারে গ্রাজুয়েশন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি এবং দক্ষতা বিষয়ে যোগাযোগধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের অংশগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সকল চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের শিক্ষার্থীদের জীবন সংগ্রাম তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং। এখানে আবাসনসহ অন্যান্য সুযোগ সীমিত, তারপরেও কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা যেন এগিয়ে থাকে সেই জন্য তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা বিদ্যমান রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা সরমিন উল্লেখ করেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করবে।
সেমিনার আহবায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান।
অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী বক্তব্য দেন। সমাজবিজ্ঞান বিভাগ এবং এড কম লিমিটেড এর মধ্যে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে সমঝোতা স্মারক স্ই হয়।
Comments