কূটনীতি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন সামরিক বাহিনী
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন সেনারা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছেন।
যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত আটটা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের 'পুরো সভ্যতা' ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি। তবে সময় শেষের ঘণ্টা দুয়েক আগেই দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। এতে মূল ভূমিকা রাখে পাকিস্তান। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।
এর এক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য এল।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গতকাল বুধবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা আশা করি, ইরান স্থায়ী শান্তিকে বেছে নেবে।
Comments