কাবিলার সাথে নাসিরুদ্দীন পাটোয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়; চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোটারদের অনেকে জানিয়েছেন, কেন্দ্রগুলোতে পরিবেশ শান্তিপূর্ণ।
রাজধানীর আরামবাগ কেন্দ্রতে ভোট দিতে এসে বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাবিলা (আসল নাম নজরুল ইসলাম শামীম) দেখা করেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয় এবং প্রার্থী তাঁর কাছে ভোটের আবেদন জানান। কাবিলা কৌতুক ও খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত; ২০০৩ সালে 'অন্ধকার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সাম্প্রতিক সময়ে কণ্ঠ সমস্যার কারণে তিনি কম কাজ করছেন
Comments