তারেক রহমানের পক্ষে গণসংযোগে মেয়ে জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে করেছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা এলাকায় এই গণসংযোগ করেন তিনি।
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা ক্রেতা এবং সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন জাইমা রহমান। একটি বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
Comments