বুড়িগঙ্গার পানি খান, তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আশা করি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িত হকার্সদের পাশে থাকবো।'
অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে অভিযোগ করে এনসিপির আই নেতা বলেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।
তিনি বলেন, 'আশাবাদী যে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।'
নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন আছে- মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির?
নারীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আক্রমণ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
Comments