বক্স অফিসে দারুণ সূচনা ‘মারদানি ৩’–এর
ভিরাজ মিনাওয়ালার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত রানি মুখার্জি অভিনীত 'মারদানি ৩' সিনেমাটি বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, রোববার ছবিটি আয় করেছে ৭.২৫ কোটি রুপি। মুক্তির প্রথম তিন দিন শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৭.৫০ কোটি রুপি।
১ ফেব্রুয়ারি হিন্দি ভার্সনে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল ৩৩.২৯%। এর মধ্যে সন্ধ্যার শোতে সর্বোচ্চ ৪৯.৮০% অকুপেন্সি দেখা যায়। অঞ্চলভিত্তিক হিসেবে পুনে, মুম্বাই ও কলকাতায় ভালো সাড়া মিলেছে।
ছবিতে রানি মুখার্জি এসিপি শিবানি শিবাজি রায়ের ভূমিকায় আরও তেজস্বী ও দৃঢ় চরিত্রে হাজির হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা তাঁর জন্য গর্বের।
যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত অ্যাকশন–ক্রাইম থ্রিলারটিতে আরও অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা, প্রজেশ কাশ্যপ, মল্লিকা প্রসাদ সিনহা, জিশু সেনগুপ্তসহ অনেকে।
Comments