বাংলাদেশে প্রথমবারের মতো পোষা প্রাণির বীমা চালু করলো গ্রীন ডেল্টা
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি দেশের প্রথম পূর্ণাঙ্গ পোষা প্রাণি বীমা চালু করেছে। এই বীমা পোষা প্রাণিদের প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা, যেমনঃ দুর্ঘটনাজনিত আঘাত, গুরুতর অসুস্থতা এবং নির্দিষ্ট রোগসহ বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার কভারেজ দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীর বনানী ১১-এ অবস্থিত গ্রীন ডেল্টা ইনোভেশন অ্যান্ড ডিজিটাল হাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনেক পোষা প্রাণির মালিক, একজন অভিজ্ঞ ও স্বনামধন্য পশু চিকিৎসক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি অত্যাধুনিক বীমা সমাধান দেয়া এবং দেশে পোষা প্রাণির সেবার মান উন্নয়নে গ্রীন ডেল্টার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়। এই বীমা পশুচিকিৎসা, হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত বড় অঙ্কের খরচ কমাতে এমনভাবে সাজানো হয়েছে, যা পোষা প্রাণির পোষ্যদের কঠিন সময়ে অতিরিক্ত আর্থিক চাপের মুখোমুখি না হয়ে তাদের পোষা প্রাণির সুস্থতা ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেয়। পোষা প্রাণির কল্যাণে এই বিপ্লবী পদক্ষেপ বীমা শিল্পে গ্রীন ডেল্টার অবস্থানকে আরও দৃঢ় করবে এবং গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখে এই বীমাটি তৈরি করা হয়েছে।
গ্রীন ডেল্টা পোষা প্রাণি বীমা গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেয়ার জন্য পোষা প্রাণি সেবা খাতে পরিচালিত বিভিন্ন ব্যবসার সঙ্গেও পার্টনারশিপ করছে। বর্তমান পার্টনারশিপ অফারের মধ্যে রয়েছে অ্যাস্টার ফার্মেসী থেকে পোষা প্রাণীদের পণ্যে ১৫% ছাড়, পেটল্যান্ডের বিভিন্ন পরিষেবাতে ১০% ছাড় ইত্যাদি। আগামীতে গ্রীন ডেল্টা এই পার্টনারশিপ নেটওয়ার্ক প্রসারিত করতে এবং পোষা প্রাণি বীমা পলিসি হোল্ডারদের জন্য আরও বিভিন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
Comments