এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন দাবি
সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও নতুন পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি না করায় দেশের প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক দ্রুত এই প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। শিক্ষকদের মৌলিক চাহিদা পূরণ এবং নবম জাতীয় পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের আহ্বান জানান তিনি।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু তাতে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তাদের মধ্যে এই অসন্তোষ তৈরি হয়েছে।
Comments