প্রতারণা মামলায় বিদিশা এরশাদের ২ বছরের কারাদণ্ড
রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই রায় ঘোষণা করেন।
আদালত কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
Comments