ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে নিয়ে যা বললেন ট্রাম্প
দেশ ছাড়িয়ে এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প। এবার ''ডোনাল্ড ট্রাম্পকে'' নিয়ে মন্তব্য করলেন খোদ ডোনাল্ড ট্রাম্প , ট্রাম্প তার এক্স আইডি থেকে লেখেন , '' বাংলাদেশে এখন ডোনাল্ড ট্রাম্প নামে একটি মহিষ আছে । খুব শক্তিশালী ,খুব বিখ্যাত মহিষ ,সবাই এটা নিয়ে কথা বলছে ! অনেকে বলছে মহিষটির চুল দারুণ , হয়তো আমার চেয়েও ভালো!''
গত কয়েকদিন ধরেই ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি মহিষকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা একটি বিশাল আকৃতির মহিষের নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'।
আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা নিউ ইয়র্ক পোস্ট, এএফপি, দ্যা ফার্স্ট পোস্ট , থেকে শুরু করে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই ছড়িয়ে পড়েছে এই খবর।
খামারটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ৭০০ কেজির বেশি ওজনের এই মহিষটি এলভিনো জাতের। এর সাদা-গোলাপি আভাযুক্ত গায়ের রঙ এবং মাথার চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এই নাম দেওয়া হয়েছে।
নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই খামারে দর্শনার্থীদের ভিড়, অনেকেই মহিষটি দেখতে আসছেন এবং কৌতূহল প্রকাশ করছেন। ইতোমধ্যে একজন ক্রেতা এটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানা গেছে, ফলে আগ্রহী অনেকেই সেটি কেনার সুযোগ পাননি।
Comments