জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প : ভয়াবহ সুনামি সতর্কতা
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটির তিনটি বড় প্রিফেকচারে ভয়াবহ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
এর মাত্রা ছিল রিক্টার স্কেলে: ৭.৪। এর উৎসস্থল: প্রশান্ত মহাসাগর (ইওয়াত উপকূলের কাছে)। গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে। সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ মিটার (৯.৮৪ ফুট) উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদন ও জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া না গেলেও উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি বার্তায় ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রতীর থেকে দূরে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
Comments