হঠাৎ করেই বেড়েছে প্রাণির প্রতি নিষ্ঠুরতা
হঠাৎ করেই বেড়েছে ঢাবি ক্যাম্পাসে প্রাণির প্রতি নিষ্ঠুরতা, যেই শিক্ষাঙ্গনের মায়া আর মততায় আগলে রাখার কথা ছিল ক্যাম্পাসের কুকুর বা বিড়ালকে সেখানেই বারবার নির্যাতনের শিকার হচ্ছে তারা। গত ১ মাসের ব্যবধানে ঘটেছে কয়েকটি মর্মান্তিক ঘটনা ।
২৭ মার্চ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মুহূর্তেই প্রাণ যায় একটি কুকুরের, এ ব্যপারে এনিমেল ওয়েল্ফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটির জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে তাদের চাঁদাবাজ বলেও হেনস্থা করার চেষ্টা করা হয়। ঈদ এর ছুটিতে একটি বিড়ালের গায়ে গরম পানি ঢালা হয়, যা পরবর্তীতে মারাত্মক ক্ষতি করে প্রাণিটির।
সবশেষ গত ৯ এপ্রিলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর ২০২১-২০২২ সেশনের বাপ্পি নামে এক ছাত্র সূর্যসেন হলের ৫তলা থেকে লাথি মেরে মা বিড়ালকে নিচে ফেলে দেয়, কারণ হিসেবে সে জানিয়েছে, সে নিজের ইমপালস কন্ট্রোল করতে পারেনি, পরবর্তীতে বিড়ালটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এখানেই শেষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে বার বার মব তৈরি করে কুকুর মারার জন্য প্রকাশ্য হুমকি দিয়ে আসছে সাজ্জাদ জামান সেতু (২০১৮-২০১৯ সেশন ) নামে এক প্রাক্তন শিক্ষার্থী । বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে ১১ বছর ধরে কাজ করে আসা এনিমেল ওয়েলফেয়ার টিম আব ঢাকা ইউনিভার্সিটি নামক স্বেচ্ছাসেবী সংগঠনকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এই শিক্ষার্থী ।
সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে ঢাবি ক্যাম্পাসের কুকুর বিড়ালদের জন্য, যেই গ্রুপটি তাদের জন্য কাজ করে যাচ্ছে তাদের উপরেও সাইবার বুলিং করা হচ্ছে ।
Comments