শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত বা বার্তা দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
অন্য যেকোনো সাধারণ আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে আইন অনুযায়ী নিজের সাজা ভোগ করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যদি ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়, তবে সরকার তা বিবেচনা করবে। তবে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই বলে তিনি জানান। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত বলে উল্লেখ করেন শামা ওবায়েদ।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ যেমন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমান সময়েও দলটি একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি বিভিন্ন মহলে আলোচনায় থাকলেও, দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো শর্ত বা বার্তা দেওয়া হয়নি বলে পুনরায় স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
Comments