গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবুল বিশ্বাসের বাড়ী কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।
মো: আমিনুল ইসলাম জানান, রবিবার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধকেটে ভিতরে প্রবেশ করে চুরি করতে ঢোকে বাবুল। এসময় বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে এসে। এসময় চোর বাবুল পালানোর চেষ্ঠা করলে তাকে ধাওয়া করে আটক করে। এক পয্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে
তিনি আরো জানান, মরদেহর ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রীয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Comments