৫১১ জন উদ্যোক্তার মাঝে বিসিকের ১৪ কোটি টাকা ঋণ বিতরণ
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, উদ্যোক্ত সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ এবং কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্য বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন সারাদেশে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে।
সোমবার দুপুরে রাধানীর বিসিক ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করেন বিসিক চেয়ারম্যাচন বেনজীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য শিল্প মন্ত্রী বলেন, 'দেশের অর্থনীতির মেরুদন্ড হচ্ছে কুটির শিল্প। বিসিক মানুষের উন্নয়নের জন্য কাজ করে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে।'
মন্ত্রী আরো বলেন, 'ভবিষ্যতে ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বিসিক আগামী ৫ বছরে চলমান তিনটি ঋণ কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।'
বিসিকের এই ঋণ বিতরণ উদ্যোগ দেশের সিএমএসএমই খাতকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ আবদান রাখবে বলে আশা করেন অনুষ্ঠানে আগত বক্তরা।
Comments