স্কুল-কলেজে মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে কমিটির নির্দেশ দিল মাউশি
মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক এবং যৌন হয়রানি প্রতিরোধ করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৮ নভেম্বর) মাউশির চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে অঞ্চল পরিচালকদেরও নির্দেশনা দিয়েছে মাউশি।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বরের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Comments