রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে শেষ করে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪ মিনিটে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন ছোট শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের এক অপূর্ব সম্মিলন ঘটেছিল। এই দেশটি হাজার বছর ধরে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে। আগামী হাজার বছরেও আমরা এ দেশের মাটিতে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই।"
Comments