ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এই পদত্যাগের ফলে সরকারের বর্তমান মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াল ৫০ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন ২৩ জন।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।
Comments