একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ১ হাজার ৯৪৩
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৩১ জনের প্রাণ গেল। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।
Comments